০৫ জুন, ২০২০ ০৬:৪০ পিএম

‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট বিক্রির অভিযোগ আটক ২

‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট বিক্রির অভিযোগ আটক ২

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত নন মর্মে ভুয়া ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট বিক্রির অভিযোগে সাভারে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়।

আজ শুক্রবার (৫ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সায়েদ।

তিনি বলেন, চাকরি নিরাপত্তা নিয়ে বিভিন্ন তৈরি পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের আতঙ্ককে পুঁজি করে বেশ কিছুদিন ধরেই সার্টিফিকেটে জালিয়াতির ব্যবসা করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র।

সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় প্রথমে সাইদ নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে আরও একজনকে আটক করা হয়।

এ অপরাধে জড়িতদের ধরতে আটককৃতদের নিয়ে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

এ ঘটনার বিস্তারিত জানতে চাইলে ওসি বলেন, সম্প্রতি দেনিটেক্স নামের একটি তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছে এ ধরনের বেশ কিছু সার্টিফিকেট আসে। যেটি দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে তদন্তে নামে তারা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রার সার্টিফিকেটধারী কারও নাম খুঁজে পায়নি। পরে কৌশল অবলম্বন করে দেনিটেক্স কর্তৃপক্ষ সার্টিফিকেটগুলো যে ঠিকানা থেকে পাঠানো হয়েছে, সাইদ নামে সেখানকার এক ব্যক্তিকে ডেকে আনে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, ওই ব্যক্তি একটি ফার্মেসির মালিক।

এদিকে এ ধরনের জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতির মধ্যেও সার্টিফিকেটের ব্যবসার মতো অনৈতিক কার্যকলাপে প্রতারকরা যুক্ত হবে এটা কল্পনাও করিনি। পুলিশ তাদের আটক করেছে। আইনানুগ ব্যবস্থায় তাদের শাস্তি নিশ্চিত করা হোক, এটাই চাই।’

সাভার মডেল থানা জানিয়েছে, সাঈদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আটককৃতদের নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। তদন্তের স্বার্থে আপাতাত আসামিদের গণমাধ্যমের সামনে আনা হচ্ছে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক